শিরোনাম
◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী ◈ ১০ বার ভূমিকম্প ১ মাসে, যে বার্তা দিচ্ছে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও স্কাফসহ মাদককারবারী আটক

তৌহিদুর রহমান: [২] জেলার আশুগঞ্জে ৩৪.৫ কেজি গাঁজা ও ১০ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সকালে আশুগঞ্জ টোলপ্লাজায় র‍্যাবের অভিযানে মাদকসহ তাকে আটক করেন।

[৩] আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, মানিকগঞ্জ জেলার মৃত আমির আলীর ছেলে রিন্টু খন্দকার। শুক্রবার দুপুরে ভৈরব র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

[৪] র‍্যাব-১৪ ক্যাম্প জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ও স্কাফ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।

[৫] এসময় মাদক ব্যবসায়ীর ব্যবহৃত প্রাইকারটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়