শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক’ নেতা গ্রেপ্তার: র‌্যাব

মাসুদ আলম: [২ ] নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানার বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] আজ বিকেল চারটায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

[৪] সম্প্রতি আনসার আল ইসলামের কয়েক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এপ্রিলে আনসার আল ইসলামের আইটি বিভাগের প্রধানসহ দুই সদস্য আরিফুল ইসলাম জাহেদ ওরফে আইমান ওরফে আরাহান ওরফে রেহান (৩০) এবং বাকী বিল্লাহ ওরফে আবু সামির ওরফে জাফর ওরফে ফয়সালকে (৩৪) গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়