শিরোনাম
◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অলিম্পিক গেমসে অংশ নিতে শুক্রবার টোকিওর উদ্দেশে রওনা করবে বাকী ও রোমান সানারা

স্পোর্টস ডেস্ক : [২] দরজায় কড়া নাড়ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক। মহামারিতে বারাবার পেছালেও অবশেষে শেষ হতে যাচ্ছে অপেক্ষার পালা। সেই সঙ্গে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে অলিম্পিকে সুযোগ পাওয়া দেশের অ্যাথলেটদেরও। আগামীকাল (শুক্রবার) দুপুরে প্রথম দফায় টোকিওর উদ্দেশ্যে উড়াল দিতে যাচ্ছেন তিন অ্যাথলেট।

[৩] টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশের তিন অ্যাথলেট আব্দুল্লাহ হেল বাকী, রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এছাড়া ফ্রান্স থেকে ১৯ জুলাই রওনা হবেন সাঁতারু আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতেই থাকবে লাল-সবুজ পতাকা।

[৪] আর অ্যাথলেট জহির রায়হান যাবেন আগামী ২৫ জুলাই। তারই ৪০০ মিটার, বাংলাদেশের সবশেষ ইভেন্ট। যা হবে ১ আগস্ট। আর ইংল্যান্ড প্রবাসী জুনাইনা আহমেদ সেখান থেকেই উড়াল দিবেন টোকিওর উদ্দেশ্যে।

[৫] আর্চারি, সাঁতার, অ্যাথলেটিক্স এবং শুটিং এই চারটি শাখায় এবার ৬ বাংলাদেশি অ্যাথলেট এই আয়োজনে অংশ নিচ্ছেন। ৬ অ্যাথলেটসহ ১৮ সদস্যের দল এবার প্রতিনিধিত্ব করবেন লাল-সবুজের। চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়