শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে আষাঢ়ের বৃষ্টিতে আমনে আশীর্বাদ

রিয়াদ ইসলাম: [২] আষাঢ়ের বৃষ্টির পানিতেই আমন ধানের চাষ শুরু হয়েছে। চলতি আমন মৌসুমের চারা ভালো হওয়ায় ও টানা কয়েক দিনের বৃষ্টিতে কৃষকেরা আগাম আবাদ শুরু করেছেন। কৃষকেরা এখন দিনরাত খেতে ব্যস্ত সময় পার করছেন।

[৩] সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। চলতি মৌসুমের বোরো পাকা ধান কাটা শেষ হয়েছে মাত্র। আর এই ধান কাটার সঙ্গে সঙ্গেই আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় কাটাতে শুরু করেন কৃষকরা।

[৪] এ দিকে উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারে হরেক রকম হাইব্রিড জাতের আমন ধানের বীজ বিক্রি হচ্ছে। যে কারণে দোকানগুলোতে বেড়েছে কৃষকদের বিভিন্ন উন্নত ফলনশীল জাতের ধানের বীজ কেনার হিড়িক।

[৫] কথা হয় উপজেলার সাহাপুর ইউনিয়নের কৃষক ওবায়দুল আলীর সঙ্গে। তিনি জানান, এবার ৫ বিঘা জমিতে ধান চাষের জন্য ৬ শতক জমিতে বীজতলা তৈরি করেছেন। জমিতে চারা লাগাতে সব মিলিয়ে ৩৫ থেকে ৪৫ দিন সময় লাগবে।

[৬] একই কথা বলেন মাঝদিয়া গ্রামের শফিকুল ইসলামও। তিনি বলেছেন, বোরো ধান চাষ করে এবার আমরা অনেক লাভবান হয়েছি। তাই দ্রুত আমন ধানের বীজতলা তৈরির জন্য জমির আগাছা পরিষ্কার করে উপযোগী করে তুলেছি। চারাগুলো কিছুদিন পর নতুন জমিতে রোপণ করব।

[৭] লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর চর এলাকার কৃষক হাসান সোহেল জানান, লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে রেহাই পেতে ও গভীর নলকূপের সেচের খরচ বাঁচাতে কৃষকেরা মধ্য আষাঢ়ের বৃষ্টির পানি জমিতে বেঁধে আগাম চাষ শুরু করে দিয়েছেন। একদিকে সেচের খরচ, অন্যদিকে শ্রমিকের উচ্চমজুরিও বেঁচেছে।

[৮] ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ জানান, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ২৬৫ হেক্টর জমিতে ১৯ হাজার ১৯২ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

[৯] তিনি জানিয়েছেন, কৃষকরা উফসি এবং হাইব্রিড জাতের ধান বেশি রোপণ করছে। এ জাতের ধানে ১শ ২০ থেকে ১শ ৪০ দিনের মধ্যে ফসল পাওয়া যাবে। আর হেক্টর প্রতি ৪ থেকে ৫ মেট্রিক টন ফলন পাওয়া যাবে। এ বছরও কৃষক পরিবারকে বিনা মূল্যে উন্নতমানের বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। মাঠ কর্মীরা কৃষকদের সব ধরণের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়