শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৮:৫২ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৫০ বছর পূর্তি স্মরণে উৎসবের আয়োজন

কূটনৈতিক প্রতিবেদক: [২] মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের পাশে দাঁড়াতে ১৯৭১ সালের পহেলা আগস্ট নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেছিলেন জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর। সেই কনসার্টের ৫০ বছর পূর্তিতে এই অয়োজন করছে ‘ফ্রন্ডস অব ফ্রিডম’ নামে একটি সংগঠন।

[৩] সংগঠনটির প্রধান সমন্বয়ক শামীম আল আমিন বলেছেন, জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের স্মরণে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমাদের এ উদ্যোগ।

[৪] উৎসবে দেশের গান, প্রিমিয়ার শো, প্রামাণ্য চিত্র ও ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচনসহ নানা আয়োজন থাকছে। সে সময় যারা সরাসরি কনসার্টটি দেখেছেন তাদের সাক্ষাৎকারও থাকছে।

[৫] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। মুক্তিযুদ্ধের বন্ধু, ‘মুক্তির গান’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক ও আমেরিকান চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়