শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় কোতয়ালি পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

রুবেল মজুমদার: [২] জেলায় একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি ধারালো অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) ভোর রাতে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়ামেহের কৃষ্ণপুর এলাকায় কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

[৩] আটককৃতরা হচ্ছে- চাঁদপুর জেলা সদরের খলিশাঢুলি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে সুমন শেখ (৩২), কুমিল্লার চান্দিনা উপজেলার নাওডিঙ্গি নবাবপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ইউসুফ (২৬) ও বরুড়া উপজেলার ঝলম চিতড্ডা গ্রামের জসিম কবিরাজের ছেলে ইয়াছিন (২৩)।

[৪] জানা যায়, আদর্শ সদর উপজেলার জোড়ামেহের কৃষ্ণপুর এলাকায় ১০/১২ জন ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-, তথ্যের ভিত্তিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকারের নির্দেশনায় কোতয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু কায়সার, এসআই আব্দুস সাত্তার, এসআই মফিজুল ইসলাম, এসআই গোলাম কিবরিয়া, এসআই শরীফুল ইসলাম, এএসআই হান্নান আল-মামুন, এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

[৫] এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ডাকাত দলের সদস্য সুমন শেখ, ইউসুফ ও ইয়াছিনকে আটক করা হয়, অপর ডাকাতরা পালিয়ে যায়।

[৬] কোতয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত ডাকাতদের নিকট থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, একটি কাটার ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পলাতক ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ