শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়ায় পদ্মার ভাঙন রোধে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন মজিদ শেখের পাড়া এলাকায় পদ্মার ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বুধবার (১৪ জুলাই) সকাল থেকেই এ কাজ শুরু হয়।

[৩] জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভাঙন কবলিত এলাকার ভাঙন রোধে জরুরী আপদ কালীন কাজ হিসাবে ২টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৪টি প্যাকেজে ১৪০ মিটার এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।

[৪] উল্লেখ্য, পদ্মার তীব্র স্রোতে আকস্মিক শুরু হওয়া ভাঙনে গতকাল (১৩ জুলাই) সকাল সাড়ে ১০দিকে ১০মিনিটের ব্যবধানে মূহুর্তেই বিলীন হয় ১০টি ঘরবাড়ি ও ১৫০ মিটার এলাকা। ভাঙন ঝুঁকিতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে প্রায় শতাধিক ঘরবাড়ি। এছাড়া ভাঙনের ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া লঞ্চঘাট, ১নং ফেরিঘাট, ৭নং ফেরিঘাট, মজিদ শেখের পাড়া, ছিদ্দিক কাজীর পাড়া ও ছাত্তার মেম্বারের পাড়া এলাকার সহস্রাধিক ঘরবাড়িসহ বহু স্থাপনা। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়