শিরোনাম
◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারিবারিক কারণে সিরিজের মাঝপথেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ক্রিকেট দলের জন্য খারাপ সংবাদই বলতে হবে। দলের নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারিবারিক কারণে দেশে ফিরছেন তিনি। এই সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

[৩] এ কমাত্র টেস্টে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পাওয়ায় পরে আর ফিল্ডিং করেননি মুশফিক। ২২০ রানে জেতা ম্যাচে প্রথম ইনিংসে তিনি করেন ১১ রান। শুরুতে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসার কথা ছিল মুশফিকের। জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকল থেকে মুক্তি পেতে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। কিন্তু সুরক্ষা বলয়ের কারণেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে হচ্ছিল। তাতে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজের সময়ও থেকে যাওয়ার কথা ছিল মুশফিকের।

[৪] বিসিবি জানায়, পারিবারিক কারণে হারারে থেকে ঢাকার উদ্দেশেবুধবার (১৪ জুলাই) রওয়ানা দিবেন মুশফিকুর রহিম। এতে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে মুশফিকের পারিবারিক ইস্যুটি গোপন রাখতে।

[৫] জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ জয়ের পর ওয়ানডে সিরিজের জন্য অনুশীলনে ছিলেন মুশফিক। বুধবার অনুশীলন ম্যাচ খেলতেও নেমেছে বাংলাদেশ দল তবে একাদশে ছিলেন না তিনি।

[৬] আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৩ জুলাই থেকে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। সফরের আগে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বলে বোর্ডের কাছে আবেদন করলেও গতকাল সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, টি-টোয়েন্টি সিরিজেও খেলার কথা জানিয়েছে মুশফিক।

  • সর্বশেষ