শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে পৃথক ঘটনায় দুই তরুণ-তরুণীর আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: [২] মঙ্গলবার (১৩ জুলাই) পৃথক এলাকায় ঘটনা দুটি ঘটে। যাত্রাবাড়ীতে মোবাইলে গেমস খেলায় বাবা-মা রাগ করায় অভিমানে চাঁদনী(১৩ )নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মেডিকেয়ার হাসপাতাল পরে সেখান থেকে রাত ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

[৩] হাসপাতালে নিয়ে আসা নিকটতম আত্মীয় শরীফ জানান, লেখাপড়া বাদ দিয়ে সব সময় মোবাইলে গেমস খেলার কারণে তার বাবা মা বকা দিয়ে মোবাইল কেড়ে নেওয়া অভিমানে আত্মহত্যা করেছে। এছাড়া অন্য কোনো কারণ নেই বলেও তিনি জানান ‌।

মৃত চাঁদনী মাছ ব্যবসায়ী জাকির হোসেনের মেয়ে। তিন বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

[৪] অপরদিকে আরেক ঘটনায় লালবাগের আমলিগোলায় ভাড়া বাসায় বোনের সাথে পারিবারিক বিষযয়ে ঝগড়ার এক পর্যায়ে অভিমান করে মো. রবিন (২০) ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে জানিয়েছেন নিহতের বড়ভাই রুবেল।
তিনি বলেন, রবিন পেশায় জরির দোকানে চাকরি করতো।

[৫] বড় বোন ববিতার সঙ্গে একই বাসায় থাকত রবিন। রাতে বোনের সাথে বাসা ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সবার অগোচরে তার শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

[৬] পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রবিন ফরিদপুর জেলা আলফাডাঙ্গা উপজেলার বাড়াই গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।

[৭] ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়