শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লিতে কোভিশিল্ড ভ্যাকসিনের মজুদ শেষ, কার্যক্রম বন্ধ সেন্টারগুলোর

রাকিবুল আবির: [২] দিল্লিতে সরকার নিয়ন্ত্রিত কয়েকটি ভ্যাকসিনেশন সেন্টার মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে। ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে যাওয়ার কারণে এধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার এই ঘটনা নিয়ে টুইটারে এতথ্য নিশ্চিত করেছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া। এনডিটিভি

[৩] দিল্লির কোভিশিল্ড ভ্যাকসিনের মজুদ ফুরিয়ে গেছে উল্লেখ করে উপ-মুখ্যমন্ত্রী মনীষ টুইটারে বলেন, কেন্দ্রীয় সরকার মাত্র এক বা দুই দিনের ভ্যাকসিন সরবরাহ করে থাকে। আর তাই ভ্যাকসিনের মজুদ জলদি ফুরিয়ে যায় এবং ভ্যাকসিনেশন সেন্টারগুলো বন্ধ রাখতে হয়। হিন্দুস্তান টাইমস

[৪] সোমবার রাত ১০টা পর্যন্ত ভ্যাকসিনের মাত্র ৩৬ হাজার ৩১০টি ডোজ প্রদান করেছে দিল্লি। অথচ প্রথম দিকে প্রায় দেড় লাখ ডোজ ভ্যাকসিন প্রদানে সক্ষম ছিলো রাজ্যটি।

[৫] যদিও স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, রাজ্যে এখনো ১ কোটি ৫৪ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে, যা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এবং বেসরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়