শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় শুটারগান ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আশরাফুল নয়ন : [২] জেলার মান্দায় একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলিসহ মিজান শেখ (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

[৩] এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উপজেলার কিত্তলী গ্রামে জ্যোতি কোল্ড স্টোরেজের পাশ থেকে তাকে আটক করে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প।

[৪] আটক মিজান শেখ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার প্রসাদপুর বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় র‌্যাব-৫ সিপিসি-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

[৫] প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে সোমবার দিবাগত রাত ১টার দিকে মান্দার কিত্তলী গ্রাম অভিযান পরিচালনা করে। এসময় কিত্তলী গ্রামে জ্যোতি কোল্ড স্টোরেজের পাশ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলিসহ মিজান শেখকে আটক করা হয়।

[৬] আরো জানা যায়, মিজান শেখ জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বাক্ষীদের সম্মুখে স্বীকার করে। মিজান শেখ একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়- বিক্রয় করে আসছিলেন। এর তার বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়।

[৭] মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিনুর রহমান বলেন, আটকের পর রাতেই র‌্যাব তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়