শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোলপোস্টের জাল কেটে বাড়ি নিয়ে গেলেন দি মারিয়া-লোকাতেল্লিরা

স্পোর্টস ডেস্ক: [২] একদিকে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে ৫৩ বছর পর ইউরো কাপের সেরা হয়েছে ইতালি।

[৩] দুটো দুই মহাদেশের ঘটনা। তবে পরপর দুই রাতে ফুটবলবিশ্বের দুই বড় টুর্নামেন্ট শেষে একই দৃশ্য ধরা পড়ল।

[৪] মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের পর গোলপোস্টের জাল কেটে বাড়ি নিয়ে যান ম্যাচের নায়ক আনহেল দি মারিয়া। অপরদিকে, একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল লন্ডনের ওয়েম্বলিতেও। স্মৃতি হিসেবে জাল কেটে নিয়ে গেলেন ইউরোজয়ী ইতালি দলের সদস্য লোকাতেল্লি, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জিরা।

[৫] তবে শিরোপা জয়ের পর স্মৃতি হিসেবে জাল কেটে নিয়ে যাওয়া অবশ্য নতুন কিছু নয়, এমন উদাহরণ আরও আছে অতীতে বার্সেলোনার শিরোপা জয়ের পর একই কাজ করতে দেখা গেছে জেরার্ড পিকেদেরও। তবে এবারের দুই ঘটনা দুই দেশের দুই সেরা দলকে কোন একটা অদৃশ্য সুতোয় বেঁধে দিল। - গোল ডট কম

  • সর্বশেষ