শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় উদ্ধার হওয়া অজ্ঞাত লা‌শের প‌রিচয় মি‌লে‌ছে

র‌হিদুল খান ও বাবুল আক্তার : [২] য‌শো‌রের চৌগাছায় সোমবার উদ্ধার হওয়া অজ্ঞাত লা‌শের প‌রিচয় মি‌লে‌ছে। দূবৃত্ত‌দের হা‌তে নিহত হওয়া লাশ‌টি ঝিনাইদহ জেলার ম‌হেশপুর উপ‌জেলার পান্তাপাড়া ইউ‌নিয়‌নের বা‌জি‌পোতা গ্রা‌মের ম‌হিউ‌দ্দি‌নের ছে‌লে মাহমুদ হাসান রাতু‌লের। তার বয়স ১৭ বছর সে এম‌.পি‌.বি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য় থে‌কে এ বছর এসএস‌সি পরীক্ষার্থী ছিল।

[৩] রাতু‌লের পিতা ম‌হিউ‌দ্দিন এম‌.পি‌.বি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপ‌তি। রাতু‌লের পিতা ম‌হিউ‌দ্দিন জানান ১১ জুলাই ‌রোববার সন্ধ‌্যার একটু আ‌গে রাতুল বা‌ড়ি থে‌কে বের হয় এ‌রপর রাত ৮ টার দি‌কে ‌মোবাইল ফো‌নে তার সা‌থে আমার সর্বশেষ কথা হয় । রা‌ত গভীর হ‌লেও সে যখন বা‌ড়ি না ফে‌রে তখন তার মোবাইল ফো‌নে বারবার কল দি‌য়েও সেটা বন্ধ পাই।

[৪] পরবর্তী‌তে ১২ জুলাই রাত আটটার দি‌কে অজ্ঞাত এক‌টি মোবাইল নম্বর থে‌কে আমা‌দের প্রতি‌বে‌শি এক‌টি মে‌য়ের মোবাইল ফো‌নে কল দি‌য়ে অজ্ঞাত ব‌্যা‌ক্তি জানান রাতুল এখন য‌শো‌রে আমার কা‌ছে আ‌ছে, রাতুল‌কে ফোনটা দেন বল‌লে অপর প্রান্ত থে‌কে ফোন কে‌টে দেয়। এরপর থে‌কে সেই ফোন নম্বর‌টি বন্ধ র‌য়ে‌ছে।

[৫] রা‌তু‌লের পিতা ম‌হিউ‌দ্দিন ব‌লেন সোমবার রা‌তে ফেসবু‌কে এলাকার লোক চৌগাছায় অজ্ঞাত প‌রিচয় লাশ উদ্ধার হ‌য়ে‌ছে ‌জে‌নে এখবর জানা‌লে ছ‌বি দে‌খে আমার ছে‌লের লাশ ব‌লে শনাক্ত ক‌রি।

[৬] চৌগাছা থানার ও‌সি (তদন্ত) গোলাম ‌কিবরিয়া ব‌লেন এ‌টি এক‌টি হত‌্যার ঘটনা তা‌তে কোন স‌ন্দেহ নেই। ত‌বে এ হত‌্যাকান্ড পেশাদার কোন খু‌নির কাজ না আশাক‌রি দ্রুত এ হত‌্যাকা‌ন্ডের মো‌টিভ উদ্ধার হ‌বে। এ রি‌পোর্ট লেখা পর্যন্ত চৌগাছা থানায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়