শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১২:১৩ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামুতে অসহায় গাড়ি চালকদের নগদ সহায়তা দিলেন-ইউএনও

হাবিবুর রহমান সোহেল: [১] রামুতে কঠোর লকডাউন অমান্য করে সড়কে চলাচলরত গাড়িগুলো আটক করে পরিবহন চালকদের নানা দিকনির্দেশনা প্রদান পূর্বক পরিবার ও আর্থিক দিক বিবেচনা করে তাদেরকে তাৎক্ষনিক নগদ টাকা প্রদান করছেন, রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা। চলমান লকডাউনের শুরু থেকে তিনি এসব মানবিক কাজ করছেন বলে জানান, পরিবহন সংশ্লিষ্টরা। যা পুরো রামুর ১১ ইউনিয়নে প্রসংশার সৃষ্টি হয়েছে।

[৩] চলমান এই লকডাউনে একমাত্র ইউএনও ছাড়া কারো কাছ থেকে তেমন কোন সহায়তা পায়নি বলে অনুভুতিও প্রকাশ করেন অনেক পরিবহন চালক।

[৪] শুধু এই করোনা কালীন সময়ে নয় ইউএনও প্রণয় চাকমা রামুতে যোগদান করার পর থেকে রামু উপজেলার উন্নয়নে ও এলাকার নানা অসঙ্গতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান রামুর মানুষের মন জয় করতে সমর্থ হয়েছেন। তিনি সৎ উদ্দেশ্য নিয়ে রামু তথা মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন। সচেতন মহল বলছেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রণয় চাকমার মত চৌকস, সৎ, দায়িত্বশীল ও মানবিক অফিসারের পদায়ন হওক। এই মহান কর্মবীরের প্রতি রইল শ্রদ্ধা ও অজস্র ভালবাসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়