শিরোনাম
◈ প্রধানন্ত্রীকে দৌড়ে গিয়ে সালাম, ঘটনার ব্যাখ্যায় যা বললেন ছাত্রদল সভাপতি ◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৯:০১ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা-ভারত সিরিজের নতুন সূচি প্রকাশ করলো এসএলসি

স্পোর্টস ডেস্ক: [২] ১৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার সীমিত ওভারের সিরিজ, কিন্তু সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা দলে করোনার হানা দেওয়ায় তা পিছিয়ে গেলো। নতুন সূচি অনুযায়ী ১৮ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজটি, ২৫ জুলাই থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ড থেকে ফেরশ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার ও কম্পিউটার অ্যানালিস্ট জিটি নিরোশানের শরীরে মেলে করোনা ভাইরাসের উপস্থিতি। পুরো দলকে আইসোলেশনে পাঠানো হয়, কারণ দুজনের শরীরে পাওয়া গেছে ভারতীয় ডেল্টা ধরনের ভ্যারিয়েন্ট।

[৩] পুরো স্কোয়াডকে আইসোলেশনে পাঠানোয় শঙ্কা দেখা দেয় সিরিজটি নির্ধারিত সময়ে মাঠে গড়ানো নিয়ে, শঙ্কা সত্যি হয় সিরিজটি পিছিয়ে দেওয়ায়। অবশেষে সেই সিরিজের নতুন সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি), ১৮ জুলাই থেকে মাঠে গড়াবে সিরিজটি। পিসিআর টেস্টে নেগেটিভ আসায় সবাইকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

[৪] শ্রীলঙ্কা-ভারত সিরিজের নতুন সূচি:
ওয়ানডে সিরিজ:

প্রথম ওয়ানডে, ১৮ জুলাই - বিকেল ৩ টা
দ্বিতীয় ওয়ানডে, ২০ জুলাই - বিকেল ৩ টা
তৃতীয় ওয়ানডে, ২৩ জুলাই - বিকেল ৩ টা

টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি, ২৫ জুলাই - রাত ৮ টা
দ্বিতীয় টি-টোয়েন্টি, ২৭ জুলাই - রাত ৮ টা
তৃতীয় টি-টোয়েন্টি, ২৯ জুলাই - রাত ৮ টা - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়