শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকায় সহিংসতা রুখতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

নুরে আলম: [২] সামরিক বাহিনী সোমবার (১২ জুলাই) বলেছে, সাম্প্রতিক সহিংসতায় ইতোমধ্যে ৬ জন নিহত হয়েছে।এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে। রয়টার্স

[৩] গত সপ্তাহে আদালত জুমার ১৫ মাসের কারাদণ্ড দেয়। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্সির মেয়াদে দুর্নীতির দায়ে অভিযুক্ত জুমা আদালতের নির্দেশ মোতাবেক শুনানিতে থাকতে অস্বীকৃতি জানালে ৭৯ বছরের জুমাকে কারাদণ্ড দেয় আদালত। আর তার পর থেকেই দেশজুড়ে সহিংসতা শুরু হয়।

[৪] পুলিশ জানায়, এই সহিংসতার ঘটনায় ইতোমধ্যে ২৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাপোসা জনগণকে ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ করার আহ্বান জানিয়ে অর্থনীতি ও জীবনের ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানান। সেই সঙ্গে জনগণকে করোনা ভাইরাস বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়