শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসির ২০২১-২০২২ অর্থবছরের ৪ হাজার ৮ শত ৬ কোটি ৪৫ লাখ টাকার বাজেট পাশ: মেয়র আতিক

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বাজেট পাশ হবার পরে প্রতিক্রিয়ায় বলেছেন, বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনা মহামারীর মধ্যে রয়েছে। তাই করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

[৩] এসময় ডিএনসিসি মেয়র বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা নগরী গড়ে তুলতে হবে। ডিএনসিসি মেয়র প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরে বাজেট উত্থাপন করে পাসের আহ্বান জানালে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়।

[৪] সোমবার জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডিএনসিসির ২য় পরিষদের ৭ম করপোরেশন সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

[৫] স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জুম প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় করোনা পরিস্থিতি মোকাবেলা করে জনকল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করায় ডিএনসিসি মেয়রসহ সংশ্লিষ্টদেও প্রশংসা করেন।

[৬] এছাড়াও তিনি ডিএনসিসি মেয়রের নেতৃত্বে চলমান এডিস মশা, ডেঙ্গু ও চিকুণগুনিয়া প্রতিরোধ কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

[৭] স্থানীয় সরকার মন্ত্রী নগরীর প্রত্যেকটি রাস্তার পৃথক আইডি নম্বর ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়েও উল্লেখ করেন।

  • সর্বশেষ