শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ‘তাবিজে কাজ না করায়’ নারী কবিরাজকে কুপিয়ে হত্যা

কল্যাণ বড়ুয়া: [২]  বাঁশখালী উপজেলার শীলকুপে মহিলা কবিরাজ ফাতেমা বেগমের (৪৩) কাছে চিকিৎসা (ডাব পড়া) নিতে আসা যুবক মো: এহেছানের এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা ফাতেমাকে চমেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। বাঁশখালী পুলিশ ঘাতক যুবক মো: এহেছান (২৪) কে আটক করেছে।

[৩] সোমবার (১২ জুলাই) সকালে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইমবাজারের পশ্চিমে মোস্তাক আহমদের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

[৪] এ ঘটনায় নিহত হয় মোস্তাক আহমদের স্ত্রী ফাতেমা বেগম (৪৩) ছাড়াও গুরুতর আহতরা হলেন ফাতেমার কন্যা পাখি আক্তার (২২), কন্যা বৃষ্টি (১০), রাবেয়া বেগম (৩৫)।এ ঘটনায় অভিযুক্ত যুবক মো: এহছান (২৪) একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজ পাড়া মেহেরজান বাপের বাড়ীর মো: ইব্রাহীম এর পুত্র। বাঁশখালী থানা পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইমবাজারের পশ্চিমে মোস্তাক আহমদের স্ত্রী'ফাতেমা বেগম হাজিরা (কবিরাজ) দেখার কাজ করে।

[৫] তার কাছে এহেছান নামের যুবকটি ফাতেমার বিগত দিনে প্রেমিকাকে পেতে তাবিজ নিয়েছিল। তাতে ফলাফল না পেয়ে তার কাছে ডাব পরা নিতে আসেন। এহেছান ফাতেমার কাছে তার ভালবাসার মেয়েটিকে পেতে ডাব পরা দিতে বললে ফাতেমা অসম্মতি জানালে মুহূর্তেই ক্ষীপ্ত হয়ে কাছে থাকা ব্যবহৃত দা দিয়ে ফাতেমাকে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত করে।

[৬] বাধা দিতে গিয়ে বাড়িতে থাকা ফাতেমার কন্যা পাখি আক্তার (২২), কন্যা বৃষ্টি (১০), রাবেয়া বেগম (৩৫)তিনজনকে কুপিয়ে জখম করে সে।'স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর জরুরী ভিত্তিতে চমেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান তার ছেলে বাদশা ।

[৭] বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, সংঘটিত ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য পুলিশ সুপার (দক্ষিণ), সার্কেল আমি সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । লাশ পোষ্ট মার্ডামের জন্য পাঠানো হয়েছে। ঘটনার জড়িত যুবককে আটক করা হয়েছে , মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান । সম্পাদনা: অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়