শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডেস্ক রিপোর্ট : আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিঁটকে ঘটনাস্থলেই ইয়াছিন আলম (২৩) নামের ১ যুবক নিহত হয়েছেন। এছাড়া ৩ জন আহত হয়েছে। কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় মনের আনন্দে এক মোটরসাইকেলে ৪ জন চড়ে প্রীতি ফুটবল খেলতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কুমেদপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, উপজেলার আদর্শ কাশিমপুর গ্রামের ৪ যুবক ইয়াছিন আলম (২৩), সিফাত মিয়া (১৬), শরিফুল ইসলাম (২০) ও রাজ বাবু (১৭) আর্জেন্টিনা দলের সমর্থক। রবিবার ভোরে কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা ১ গোলে বিজয়ী হয়ে কাপ নেয়। নিজেদের দল ফুটবল খেলায় জয়লাভ করায় মনের আনন্দে এই ৪ যুবক বিকেলে কুমেদপুর কাদেরিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার আয়োজন করেন। তারা একটি মোটরসাইকেলে চেপে বাড়ি থেকে প্রায় ৩ কি.মি. দূরে মাদ্রাসা মাঠে আর্জেন্টিনা দলের হয়ে খেলার উদ্দেশ্যে রওনা দেন। তাদের মোটরসাইকেলটি খেলার মাঠ থেকে মাত্র ৫শ গজ দূরে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ইয়াছিন আলম নিহত হন। মোটরসাইকেলের অপর ৩ আরোহী মারাত্মক ভাবে আহত হন। আহত ৩ জনকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আফরিন জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়