শিরোনাম
◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরো ২০২০ এর ফাইনালে ইংল্যান্ডের খেলা পূর্ব পরিকল্পিত দাবি করলেন সাংবাদিক মোরালেস

নুরে আলম: [২] স্পেনের এক জনপ্রিয় ফুটবল প্রোগ্রাম, ইউরো ২০২০ এ ইংল্যান্ডকে ফাইনালে ওঠানো উয়েফার পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছে। এমনকি ডেনমার্কের বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত দেয়াটাও পক্ষপাতমূলক ছিলো বলে অভিযোগ করেছে তারা। ডেইলি মেইল

[৩] আজ রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও ইতালি। এই স্টেডিয়ামে ইংল্যান্ড এই গ্রীষ্মে একটি ছাড়া সব ম্যাচ খেলেছে। খেলা পরবর্তী বিশ্লেষণ বিশেষজ্ঞ এল চিরিঙ্গগুইটো বলেছেন, এই মাঠে ফাইনাল খেলা এবং ডেনমার্কের বিরুদ্ধে রাহিম স্টারলিং এর পেনাল্টি সবকিছু মিলিয়ে এটা স্পষ্ট যে এখানে স্বজনপ্রীতি হয়েছে। উয়েফা চেয়েছে ইংল্যান্ড ফাইনাল খেলুক।

[৪] অনুষ্ঠানের অন্যতম অতিথি সাংবাদিক রবার্ট মোরালেসও তাদের কথার সঙ্গে সুর মিলিয়ে বলেন, ব্রেকজিটের জন্য এই টুর্নামেন্টটি ইংল্যান্ডে আয়োজন করা উচিৎ হয়নি।

[৫] প্রখ্যাত হোস্ট, চিরিংগুটো মোরালেসকে জিগ্যেস করেন যে, তিনি কি মনে করেন ইংল্যান্ডের ফাইনালে ওঠাটা উয়েফার সাজানো? উত্তরে তিনি বলেন, আমার ধারণ করা যতোগুলো ইভেন্ট আছে তার মধ্যে ইউরো ২০২০ সবথেকে লজ্জাজনক আমার জন্য। আমরা যেসব মাঠে খেলেছি সেগুলো কোনোভাবেই ইউরোপের মাঠ বলা যায়না। আর পুরো টুর্নামেন্ট দেখে মনে হচ্ছে যেন আগে থেকেই একটি বিশেষ দলকে ফাইনাল খেলার জন্য আয়োজন করা হয়েছে।

[৬] তিনি আরও বলেন, তারা এই স্টেডিয়ামের বাইরে মাত্র একটি ম্যাচ খেলেছে। এই স্টেডিয়ামটি সম্পূর্ণ ইংল্যান্ডের জন্য তৈরি করা। ডেনমার্কের বিরুদ্ধের পেনাল্টিই তার প্রমাণ।

  • সর্বশেষ