শিরোনাম
◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা ◈ সময়ের আগেই পাকিস্তানের হাতে তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ স্টিলথ ফাইটার, চাপে ভারত ◈ সারা দেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় পুকুরে ডুবে দুবোনের মৃত্যু

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার শেরপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোছাঃ জিমি খাতুন (১২) ও মোছা. মিম আক্তার (১৩) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলো-উপজেলার ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে মোছাঃ জিমি খাতুন ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সুমন মিয়ার মেয়ে মোছাঃ মিম আক্তার, সম্পর্কে তারা মামাতো ফুফাতো বোন।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, মিমের বাবা-মা ঢাকায় চাকুরী করায় ভাটরা গ্রামে নানা সুমন আলীর বাড়ীতে থেকে পড়াশোনা করছে। বেলা ১১টায় ওই দুই স্কুলছাত্রী অন্য শিশুদের সাথে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানা জিমি খাতুন পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় ফুফাতো বোন মিম আক্তার। সেও পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

[৫] শেরপুর থানার অফিসার ইসচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়