শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেটমায়ার-ব্রাভো-রাসের ঝড়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো উইন্ডিজরা

স্পোর্টস ডেস্ক : [২] প্রথম টি-টোয়েন্টি ছিল লো স্কোরিং। অস্ট্রেলিয়া ওই ম্যাচে ১৪৬ রানও করতে পারেনি। ১৮ রানে হেরে যেতে হলো। গ্রস আইলেটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল এবং ডোয়াইন ব্র্যাভোর ব্যাটিং ঝড়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ক্যরিবীয়রা।

[৩] রীতিমত ফর্মেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন যেনো পার্টি মুডে চলে এসেছে। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজে হারের পরে ঘুরে দাঁড়িয়েছে রাসেল, গেইলরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে ২-০ তে এগিয়ে গেলো নিকোলাস পুরানের দল।

[৪] সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছিল অস্ট্রেলিয়া। অসিদের সামনে শনিবারের লড়াই ছিল ঘুরে দাঁড়ানোর। ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

[৫] প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ১৯৬ রান তোলে। ৩৬ বলের ঝড়ে ৬১ রানের ইনিংস খেলেন হেটমায়ার। ইনিংসে ৪টি ছক্কা ও ২টি বাউন্ডারির মার মারেন।

[৬] মাত্র তিন রানের জন্য অর্ধশত হাতছাড় করেন ডোয়াইন ব্র্যাভো। ৩৪ বলে ৪৭ রান করেন তিনি। তবে অন্যদের ছাপিয়ে ব্যাট হাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উঠেছিল রাসেল ঝড়। ৮ বলে তিনি করলেন অপরাজিত ২৪ রান। এই ইনিংসে দুটি ছক্কা ও দুটি চারের মার মারেন। ব্র্যাভো ও হেটমায়ারের জুটিতে ১০ ওভারে ১০৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

[৭] জবাবে ১৪০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। মিচেল মার্শ ৪২ বলে ৫৪ রান করলেও ম্যাচ জেতাতে ব্যর্থ হন। কারণ তাকে কেউই সঙ্গ দিতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেলডন কট্রেল নেন ২টি উইকেট, হেডেন রাশিদি ওয়ালশ নেন তিনটি উইকেট। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। আর এক ম্যাচ জিতলেই সিরিজ পকেটে তুলবে নিকোলাস পুরান অ্যান্ড কোং।

[৮] সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ - ১৯৬/৪(২০)
হেটমায়ার ৬১, ব্রাভো ৪৭
মার্শ ১/১৮, আগার ১/২৮
অস্ট্রেলিয়া - ১৪০/১০(১৯.২)
মার্শ ৫৪, হেনরিকস ১৯
ওয়ালশ ৩/২৯, কটট্রেল ২/২২ - ক্রিকইনফো

  • সর্বশেষ