শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের আস্কারাতেই এতো সাহস পাচ্ছে তালেবানরা, গবেষকদের দাবি

নুরে আলম: [২] আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে তালেবানরা ততোদিন কোনো ধরনের আলোচনায় বসবে না, যতোদিন পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনী জঙ্গিদের সহায়তা দেবে। ডয়চেভেলে

[৩] ডয়চেভেলে-কে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক এবং আফগানিস্তানের পররাষ্ট্রনীতি বিষয়ক সর্বাধিক বিক্রিত কিছু বইয়ের লেখক আহমেদ রশিদ বলেছেন, এ ধরনের ঘটনা ঘটে গেলে আফগানিস্তান শেষ হয়ে যাবে।

[৪] এখানে কি তারা এবং তাদের পরিবার নিরাপদ? পাকিস্তান যদি নিজেদের দায়বদ্ধতার জায়গাটুকু দেখাতে চায়, তাহলে তালেবান নেতাদের আপস করতে বাধ্য করতে হবে। কিংবা তাদের অভয়ারণ্য কুয়েত্তা কিংবা পেশওয়ারে চলে যেতে বাধ্য করতে হবে।

[৫] বিদেশিরা তাদের সেনা সরিয়ে নেওয়া শুরু করতেই আফগানিস্তানে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলের জেলাগুলো তালেবানরা দখলে নিতেই শঙ্কা দেখা দিয়েছে, সে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে।

[৬] এদিকে তালেবানদের নানাভাবে সহায়তা দেয়ার অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। ইসলামাবাদ নিজেদের স্বার্থে তালেবানদের দিয়ে এসব করানোরও অভিযোগ শোনা যাচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়