শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: [২] রোববার (১১জুলাই) সকাল সোয়া আটটায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১০ নম্বর বাসার নীচ তলার গার্ড রুম থেকে প্লাস্টিকের রশ্মি দ্বারা হাত-পা বাঁধা অবস্থায় নিরাপত্তাকর্মী সুবল চন্দ্র পালের (৪৪) মৃতদেহটি পাওয়া যায়।

[৩] খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক এসআই ইউসুফ আলী আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

[৪] তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায় অজ্ঞাতনামা কে বা কাহারা বাসার ভিতরে ঢুকিয়ে প্লাস্টিকের রশ্মি দ্বারা হাত-পা বেঁধে ডান কানের নিচে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রেখে যায়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

[৫] বাসার মালিক হাসান ইমাম বলেন, সুবল চন্দ্র রাত ১১ টা পর্যন্ত ডিউটি করে তার রুমে ঘুমিয়ে পড়ে। ভোরে আমি ফজরের নামাজ পড়তে যাই তখন গেট খোলা ছিল পরে ফিরে এসে গার্ড রুমের বাল্ব জলানো দেখে গার্ড রুমে গিয়ে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই, পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ মর্গে পাঠায়।

[৬] তিনি আরো বলেন, সুবল চন্দ্র দের বছর যাবত আমার বাসায় নিরাপত্তা কর্মীর কাজ করতো ১২ হাজার টাকা বেতনে।

[৭] নিহতের ছেলে প্রান্ত দাস জানান, আমার বাবা হাসান ইমামের বাসার দেড় বছর যাবত নিরাপত্তা কর্মীর কাজ করতো । গতকালকে বিকেলে বেতন উঠিয়ে গ্রামের বাড়িতে ৪ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে। আজ সকালে খবর পাই যে সে অসুস্থ পরে ওই ভবনে এসে তার বিছানায়ও মশারিতে রক্ত দেখতে পাই এর আগে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পরে মর্গে এসে বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই। আমার বাবাকে হত্যা করা হয়েছে। পুলিশ যেন হত্যাকারীদের খুঁজে বের করে।

[৮] মৃত সুবল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাঠুলিয়া গ্রামের মৃত, হেমচরন চন্দ্র পালের ছেলে। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি। চার ভাই তিন বোনের মধ্যে সে ছিল তৃতীয়। বর্তমানে তিনি হাসান ইমাম খানের বাসা-১০, রোড নং-১০, সেক্টর -০৩, থানা-উত্তরা পশ্চিম বাসার নিরাপত্তা কর্মীর কাজ করতেন এবং সেখানেই থাকতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়