শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক নজরে সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ক্যারিয়ার

রাহুল রাজ : [২] দেশের হয়ে সাদা পোশাকে পার করেছেন ১২ বছর। টেস্ট ম্যাচ খেলেছেন ৫০ টি। ৯৪ টি ইনিংসে ব্যাট করে ৭ বার ছিলেন নট আউট। রান করেছেন ২৯১৪। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের শেষ টেস্টে অপরাজিত ১৫০ ক্যারিয়ার সর্বোচ্চ স্কোর।

[৩] ৩৩.৪৯ গড় রানে ৫ টি শতকের পাশাপাশি ১৬ টি অর্ধশত। ৩৩৮ টি বাউন্ডারির সাথে বল সিমানা ছাড়া করেছেন ২৪ বার। বল হাতেও ছিলো দারুণ কার্যকর। টেস্টে ৫৭০.৩ ওভার বল করে ১৯৫৮ রান খরচে ৪৩ টি উইকেট পেয়েছেন। ৫১ রানে ৫ উইকেট বেস্ট বোলিং ফিগার।

[৪] ৩৮ টি ক্যাচ তালুবন্ধি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খেলার ফলাফলে। বিসিবির সঙ্গে অভিমানে ৩৫ বছর বয়সে কোনো কিছু না জানিয়ে টেস্ট থেকে অবসরের ঘোষনা দেন এই সাইলেন্ট কিলার খ্যাত ঠান্ডা মাথার খেলোয়াড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়