শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা সংক্রমণ মোকাবেলা সম্ভব: প্রযুক্তি মন্ত্রী

শাহীন খন্দকার: [২] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেছেন, এজন্যে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক মর্যাদাবান ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করা প্রয়োজন।

[৩] প্রতিমন্ত্রী গতকাল শনিবার রাত সাড়ে দশটা পর্যন্ত চলা করোনা সংক্রমণ পরিস্থিতিতে এ সংক্রান্ত নাটোর জেলা কমিটির জরুরী ভার্চুয়াল সভায় অনলাইনে সংযুক্ত হয়ে এ কথা বলেন। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধান হিসেবে সভার কার্যক্রম পরিচালনা করেন।

[৪] প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সরকার। করোনা সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষা করতে সময় মত বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোভিড-১৯ এর টিকা সংগ্রহ করা হয়েছে। চলমান বিধিনিষেধের সময়ে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার মানুষের জন্যে জেলায় জেলায় পর্যাপ্ত খাবারের বরাদ্দ দিয়েছে সরকার।

[৫] কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্যে সরকারী হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা উপকরণ সরবরাহ করেছে সরকার। তিনি বলেন, সংক্রমণ এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে। এ মহামারী যুদ্ধকালীন অবস্থার সৃষ্টি করেছে। মানুষকে বাঁচাতে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে হবে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে হবে।

[৬] মন্ত্রী আরো বলেন, সরকার জীবন ও জীবিকার প্রয়োজনে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। আসন্ন্ কোরবানীর ঈদের পশুর হাট অনলাইনে সম্পন্ন করা হলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে। অনলাইনে শতভাগ পশুর হাট বাস্তবায়ন করা সম্ভব না হলে নির্ধারিত হাটগুলোকে বিভক্ত করে মানুষের সমাগম কমানোর পরামর্শ দেন প্রতিমন্ত্রী। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ