শিরোনাম
◈ ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা, ঐতিহাসিক রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১১:০০ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জে আগুন: পুড়ে যাওয়া ৪০ জনের মরদেহ শনাক্তে ৫৬ জনের নমুনা সংগ্রহ

মোস্তাফিজুর রহমান: [২] রূপগঞ্জ আগুনের ঘটনায় ৪৮ মরদেহের মধ্যে ৪০টি মরদেহের দাবিদার পাওয়া গেছে। দাবিদার দের পরিবারের পক্ষ থেকে ৫৬ জনের থেকে ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।

[৩] বিষয় টি নিশ্চিত করেছেন সিআইডি'র ডিএনএ সহকারী এনালিস্ট নুসরাত ইয়াসমিন। তিনি বলেন, আমরা ৪৮ টি মরদেহের সেম্পল পেয়েছি। পাশাপাশি মরদেহের ৪০জনের দাবিদার হিসাবে পেয়েছি ৫৬জনের।
শনিবার(১০ জুলাই) রাত আটটা পর্যন্ত।

[৪] তিনি আরও বলেন, আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। যতদিন না ৪৮ টি মরদেহের দাবিদার না পাওয়া যায়। সে পর্যন্ত আমরা দাবিদারদের পরিবারের থেকে সেম্পল সংগ্রহ করা হবে। আমরা সকাল থেকে রাত আট টা পর্যন্ত থাকবো। এরপর ও যদি কোন দাবিদার আসেন, তাদের থেকেও সেম্পল সংগ্রহ করা হবে। মরদেহ দাবিদারদের জন্য তিনি বলেন যাদের স্বজন নিখোজ রয়েছে। তারা ভোটার আইডিকার্ড নিয়ে আসবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়