শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৮:৪২ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘নলেজ ইকোনমি’ আগামী দিনে উৎপাদনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে: দেবপ্রিয় ভট্টাচার্য

বাশার নূরু: [২] অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, টেকনোলজি সফটওয়্যার আগামী দিনে পণ্যের মান ও দাম বাড়াবে। মেধাভিত্তিক যে শিল্প আছে এগুলো আয় অন্যান্য শিল্প আয় থেকে ৬৬ শতাংশ বেশি। আমরা যে চতুর্থ শিল্পবিপ্লবের কথা বলছি, এটি তার আসল চেহারা বলে তিনি জানান।

[৩] শনিবার সকালে 'ডব্লিউটিও কর্তৃক ট্রিপস চুক্তির এলডিসি সংক্রান্ত ধারা সংশোধন: গ্র্যাজুয়েটিং বাংলাদেশের জন্য তাৎপর্য' শীর্ষক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালি এক আলোচনায় তিনি এ কথা বলেন।

[৪] তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ট্রিপসের যে চুক্তিটি আছে। বাণিজ্য সংক্রান্ত ও মেধাসম্পন্ন যে চুক্তি ডব্লিউটিওতে আছে সেটার একটা সংশোধন হয়েছে এবং এই সংশোধনের যে তাৎপর্যপূর্ণ বা ব্যাখ্যাগুলো এসেছে তার সঙ্গে যথেষ্ট সন্তুষ্টি না থাকায় আজকের এই আলোচনা নিয়ে এসেছি। এটা বাংলাদেশের আগামী ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামগ্রিকভাবে বাংলাদেশের মেধাস্বত্ব সম্পর্কিত, বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের এলডিসি পর্যায় থেকে উত্তরণের ক্ষেত্রে একটি শক্তিশালী মধ্য আয়ের দেশ হতে হলে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো, মেধাস্বত্বকে উন্নয়নের কৌশল হিসেবে ব্যবহার করবো।

[৫] তিনি বলেন, সরকার আগামী দিনে যে সকল আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে এগুলোতে অবধারিতভাবে মেধাসত্ত্ব চুক্তি থাকবে। মেধাসত্ত্ব চুক্তিবাদ দিয়ে আগামীতে কোন দ্বিপাক্ষিক চুক্তি ও বাণিজ্য চুক্তি সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়