শিরোনাম
◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাসকিনের প্রথম আঘাত, জিম্বাবুয়ে দরকার আরো ৪৫৭

রাহুল রাজ: [২] বিলাশ লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুতেই তাসকিনের আঘাতে জিম্বাবুয়ে সিবিরে ফাটল শুরু হয়। সাম্বাকে নিজেরে ১১ রানেই স্লিপে তালুবন্ধি করে ইয়াসিন আলী।

[৩] এর আগে সাদমানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সঙ্গে শান্তর দ্রুত শতকে বাংলাদেশের ২৮৪ রান তুলে ৪৬৮ রানে এগিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

[৪] চতুর্থ দিন জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিতে দিনের শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে ব্যাটসম্যানরা। সকালের শুরুটা ছিল সতর্ক। থিতু হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাইফ হাসান ও সাদমান ইসলাম দারুণ শুরুর পর নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে আগ্রাসন দেখান। চতুর্থ দিনের সকালের বাংলাদেশ উইকেট হারিয়েছে মাত্র ১টি।

[৫] সাইফ ৭ রানের জন্য ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি মিস করেছেন। ওভার প্রতি ৪ রান তুলে জিম্বাবুয়ের ঘাড়ে রানের বোঝাই বাড়িয়েছে টিম টাইগার। শান্তর ব্যাট থেকে এসেছে ৬ ছক্কা। দুজনে মিলে গড়েছেন ১৯৬ রানের জুটি। শেষ দশ ওভারে বাংলাদেশর সংগ্রহ করেছে ৮০ রান। সাদমান ১১৫৩, শান্ত ১১৭ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে নাভার একটি উইকেট তুলে নিয়েছে।

[৬] বাংলাদেশ ১ উইকেটে সংগ্রহ করে ২৮৪ রান। জিম্বাবুয়ে ১ উইকেটে ২০ রান।

  • সর্বশেষ