শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষের বিপদে যারা পাশে থাকে না, তাদের রাজনীতি করার অধিকার নেই: এনামুল হক শামীম

আল-আমিন : [২] পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, মানুষের বিপদে যারা পাশে থাকে না, তাদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। বিএনপি গত দেড় বছর করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকে নাই। তারা মুখে বড় বড় কথা বললেও দেশ ও দেশের মানুষের সংকটে তাদের আর দেখা যায় না। তারা মাঝে মাঝে এসিরুমে বসে শব্দ বোমা ফাটায়।

[৩] তিনি আরও বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই সব সংকটে মানুষের পাশে থাকে। একারণেই তিনি মাদার অব হিউম্যানিটি । তিনি সততায় সেরা, মেধায় সেরা, যোগ্যতায় সেরা। সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। একারণে বিশ্বনেতৃবৃন্দও বলেন, “বঙ্গবন্ধুর বাংলাদেশ; বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। মেধা ও যোগ্যতা দিয়ে তিনি সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারেন।”

[৪] শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারকে নগদ অর্থ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নড়িয়া উপজেলার বিভিন্ন দপ্তরে ১০ হাজার পিস মাক্স প্রদান করেন। পরে তিনি নড়িয়ার পদ্মার ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

[৫] এসময় তাঁর সঙ্গে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের (পশ্চিম) প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য জহির সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক মাল, সহ-সভাপতি বাদশা শেখ, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমূখ।

[৬] এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে উপমন্ত্রীকে তারা জানান, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মজুত রয়েছে এবং কোভিড আক্রান্ত রোগীদের ১০ বেড থেকে উন্নীত করে ২০ করা হয়েছে। অন্যদিকে “ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” এই শ্লোগানে উপমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ভ্রাম্যমান মেডিক্যাল টিম প্রতিদিনই নড়িয়া উপজেলা ও সখিপুর থানার বিভিন্ন এলাকায় রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়