শিরোনাম
◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরলে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এম, এ কুদ্দুস : [২] দিনাজপুরের বিরলে প্রায় শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সদস্যবৃন্দ। চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসাবে এ ত্রাণ বিতরণ করা হয়।

[৩] শনিবার সকালে বিরল সরকারি কলেজ মাঠে মানবিক সহায়তার লক্ষ্যে ওই ত্রাণ বিতরণ করেন ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি এর নেতৃত্বে বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টের একটি দল।

[৪] এসময় বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ, কে, এম মোস্তাফিজুর রহমান বাবু উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল, চিনি, তেল, লবণসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।

[৫] ১৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় প্রত্যক্ষভাবে অংশগ্রহন করে আসছে। তারই ধারাবাহিকতা বিরল উপজেলা এলাকায় অসহায় এবং সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোন ক্রান্তি লগ্নে এ ধরনের সেবামুলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ