শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে মানবদেহে, ছোট হচ্ছে আকৃতি

সুমাইয়া ঐশী: [২]যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং জার্মানির টুবিনজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৩০০টিরও বেশি মানবদেহের জীবাশ্ম নিয়ে গবেষণা করেছেন। সেখানে দেখা হয়েছে, গত কয়েক লাখ বছরে মানুষের শারীরিক গঠন এবং আকারে কী পরিবর্তন এসেছে এবং এতে জলবায়ু পরিবর্তন কী ধরনের ভূমিকা রেখেছে। মূলত হোমোজেনাস এবং আধুনিক সময়ের মানুষের প্রজাতি হোমোসেপিয়েন্স নিয়েই চলেছে এই বিস্তর গবেষণা। সিএনএন

[৩] এই গবেষণায় দেখা গেছে, গত কয়েক লাখ বছর ধরে বিশেষ করে তাপমাত্রার পরিবর্তন মানুষের আকৃতিতে বড় আকারের পরিবর্তনে ভূমিকা রেখেছে। এক্ষেত্রে তীব্রশীত বা রুক্ষ আবহাওয়ায় মানুষের দেহ হয়েছে বৃহদাকৃতির। অন্যদিকে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে খর্বাকার হয়েছে মানুষ। একই ধরনের পরিবর্তন দেখা গেছে প্রাণীদেহেও। পাশাপাশি পার্থক্য দেখা গেছে মানুষের মস্তিস্কের আকারে।

[৪] আফ্রিকায় গত ৩ লাখ বছর আগে উদ্ভব হয়েছিলো হোমোসেপিয়েন্সের। হোমোজোনাস এর অস্তিত্ব ছিলো এরো আগে। এই প্রজাতির মধ্যে আবার ছিলো নিয়ান্ডারথাল, হোমো হাবিলিস এবং হোমো এরিকটাস। বিশেষজ্ঞরা বলছেন, আমরা অর্থাৎ হোমো সেপিয়েন্স হোমো হাবিলিসের থেকে আকৃতিতে ৫০ শতাংশ বড় এবং মস্তিস্কের আকারও হোমো হাবিলিসের থেকে তিনগুণ বড়। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে মস্তিস্কের আকৃতি পরিবর্তনের পেছনে। তবে এ সংক্রান্ত আরো কিছু বিষয় আছে যা নিয়ে এখনো মতবিরোধ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়