শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৬৪ জন, মৃত্যু ৩

অহিদ মুকুল: [২] নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৮ শতাংশ। এই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (১০ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।সিভিল সার্জন জানান, নতুন শনাক্ত ১৬৪ জন নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জ ৩৪ জন,সোনাইমুড়ীতে ৬ জন,সেনবাগ ১৩ জন, কোম্পানীগঞ্জ ২৮ জন, কবিরহাটে ২৬ জন রয়েছেন।

[৪] গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জ ৫৪ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিল ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২১ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ।বর্তমানে কোভিট ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ৫৩ জন করোনা রোগী ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়