শিরোনাম
◈ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭ ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুই ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার ◈ কানাডায় কঠোর অভিবাসন নীতি, ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি ◈ জুলাই জাদুঘরের ভাস্কর্য অপসারণে হেফাজতের দাবি, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ◈ তারেক রহমানকে দিল্লির আমন্ত্রণ: কূটনৈতিক সৌজন্য, নাকি অন্য কোনো সমীকরণ ◈ ভিসা ব্যবস্থায় সংস্কার, বাড়ল শ্রেণি; নতুন নীতিমালা অনুমোদন ◈ বিদেশে শিক্ষার খরচ মেটাতে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ ◈ সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ মা‌ঠে জিসান ঝড়, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করলো এইচপি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন ভিটামিন ডি প্রতিদিন খেতে হবে

ডেস্ক নিউজ: শরীরে ভিটামিন ডি'র ঘাটতি হলে শিশুদের রিকেট রোগ হয় অর্থাৎ পা বেঁকে যেতে পারে, মাথার খুলি বড় হয়ে যেতে পারে। বেশিদিন এই রোগে ভুগলে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে শরীরের স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হতে পারে। এছাড়াও অকালে ডায়াবেটিস টাইপ-১, হৃদরোগ, বয়স্কদের হাড় জনিত ক্ষয়রোগ, ক্যান্সার হতে পারে। ক্যালশিয়ামের শোষণ ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি।

ভিটামিন ডি আসলে একটি স্টেরয়েড হরমোন যা শরীরে প্রোটিন তৈরিতে নিয়ন্ত্রণকারীর ভূমিকায় থাকে। গবেষণায় আরও জানা গেছে, গড়ে দুইটি ডিমের পরিবেশন করে ভিটামিন ডি ৮.২ এমসিজি  থাকে, যা শরীরের ভিটামিন ডি'র প্রস্তাবিত ডায়েট গ্রহণের একটি যথেষ্ট অংশ রয়েছে। ডিমের কুসুম, তৈলাক্ত মাছ, লাল মাংস, যকৃৎ, মাশরুম এই কয়েকটি সংখ্যক খাবারেই ভিটামিন ডি পাওয়া যায়।

এছাড়াও সুস্থ থাকতে দৈনিক ১৫ মিনিট রোদে থাকা ভালো। দেহের যত বেশি অংশ খোলা রেখে রোদে থাকবে, তত বেশি ভিটামিন ‘ডি’ পাওয়া যাবে। যেমন: শুধু হাত-মুখ খোলা রেখে রোদে থাকার চেয়ে পিঠসহ শরীরের অন্যান্য অংশ খোলা রাখলে বেশি ভিটামিন ‘ডি’ বেশি পাওয়া যায়। তবে সানস্ক্রিন ছাড়া দীর্ঘ সময় প্রচণ্ড রোদে থাকলে স্কিন ক্যান্সার হতে পারে।

রোদ ছাড়া কিছু খাবার থেকেও আমরা প্রয়োজনীয় ভিটামিন ডি পেয়ে থাকি। যার মধ্যে রয়েছে- ভিটামিন ‘এ’, ‘ডি’, ‘ই’ এবং ‘কে’ সমৃদ্ধ ডিমের কুসুম, মাশরুম ভিটামিন-ডি'র একটি আদর্শ উৎস। বিভিন্ন তরকারির মধ্যে মাশরুম ব্যবহার করলে তা যেমন স্বাদে উন্নত হয়, একই সঙ্গে তরকারির পুষ্টিগুণও বাড়ে।

পনির একটি মজাদার খাবার। একই সঙ্গে পনিরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-ডি। কাঁচা পনিরে ভিটামিন-ডি’র পরিমাণ তুলনামূলক বেশি থাকে। আর সব মাছেই ভিটামিন ডি থাকে। প্রতিদিনের খাবারে এসব আইটেমের যে কোনোটি রাখার চেষ্টা করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন-ডি’র কোনো ওষুধ খাওয়া যাবে না।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়