শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৯:৩২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্থান থেকে মার্কিন সেনাদের চলে আসাটা বিরাট ভুল

নুরে আলম: [২] বিখ্যাত ব্রিটিশ সৈনিক ব্যাসিল লিডল হার্টের একটি বিখ্যাত উক্তি, যুদ্ধের উদ্দেশ্য হলো শান্তি ফিরিয়ে আনা। এই উক্তির আলোকে বলা যায়, মার্কিন সেনাদের বাগরাম বিমান ঘাটি ছেড়ে চলে যাওয়াটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। মিলিটারি টাইমস

[৩] মার্কিনীরা যখন তাদের স্বাধীনতা দিবস পালন করছে ঠিক তখনই ২০ বছরের নারকীয় ধ্বংসযোগ্য শেষে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে চলে গেলো। মার্কিন সেনারা আফগানিস্তানকে এক অনিশ্চিত ভবিষ্যতের ভেতরে ছেড়ে দিয়ে চলে গেলো। শান্তির জন্য এসে তারা ২০ বছর নারকীয় ধ্বংসযোগ্য চালিয়ে অনিশ্চয়তার মাঝে ফেলে রেখে প্রস্থান করলো।

[৪] দেশটিতে ভবিষ্যতে কোনো গৃহ যুদ্ধ হবে না বা যুদ্ধবিরতি বা কোনো সামরিক চুক্তি ছাড়াই রাতের আড়ালে চোরের মতোই চলে গেলো মার্কিন সেনাবাহিনী। দীর্ঘ যুদ্ধের আবর্জনার মতো একটি ফলাফল।

[৫] আফগানিস্তানে যুদ্ধটি ছিলো একটি ব্যয়বহুল যুদ্ধ। কিন্তু এতো দ্রুত মার্কিনীদের প্রস্থান একটি ভুল সিদ্ধান্ত। এই মুহূর্তে যদি তালেবানদের উত্থান বা গৃহযুদ্ধ আবার শুরু হয় তাহলে এর পুরো দায়ভার যাবে মার্কিনীদের ওপর। সমগ্র বিশ্ব তাদেরকে কটাক্ষ করবে। বেশিরভাগ মার্কিনীরা মনে করেন যে আফগানিস্তান থেকে এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো ৭ বছর আগেই পুরো মার্কিন বাহিনী আফগানিস্তানে ছিলো।
[৬] মার্কিন নেতারা মনে করতেন যে, আফগানিস্তানে শান্তির একমাত্র পথ হলো আলোচনা। আলোচনার মধ্য দিয়েই শান্তি ফিরিয়া আনা যাবে। কিন্তু পরবর্তীতে তারা এই নীতির পরিবর্তন আনে। মার্কিন কর্মকর্তারা বলেন যে, তালেবানরা এই চুক্তিতে সম্মত হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়