শিরোনাম
◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে ◈ হঠাৎ ঝড়ে বজ্রপাতে বিপর্যয়, ৬ জেলায় নিহত ১১ জন ◈ সচিবালয়ে ২১ তলা আধুনিক ভবন নির্মাণ প্রকল্পে একনেকের অনুমোদন মেলেনি

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৫৯ রানে পিছিয়ে থেকে ২ উইকেটে ২০৯ রানে মধ্যহ্ন বিরতীতে জিম্বাবুয়ে

রাহুল রাজ : [২] বাংলাদেশকে ভয় দেখানো ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে অতিথি শিবিরি স্বস্তি ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি অফস্পিনারের বল স্লগ করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেন অতিরিক্ত ফিল্ডার ইয়াসির আলী চৌধুরীর হাতে। প্রতিশ্রুতিশীল ইনিংসটির শেষ হয় বাজে এক শটে।

[৩] শুক্রবার তৃতীয় দিন সকালে হাত খুলে খেলছিলেন টেইলর। দ্রুত রান তুলেছেন জিম্বাবুয়ের অধিনায়ক। স্পিন ও পেস বোলারদের বিপক্ষে ব্যাটিং ছিল সাবলীল। বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে দারুণ জবাব দিচ্ছিলেন তিনি। কিন্তু নিজের উইকেট মিরাজের কাছে বিলিয়ে দেন ৮১ রানে। ৯২ বলে ১২ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি।

[৪] স্কোর: জিম্বাবুয়ে ২০৯/২
ব্যাটিং: ডিয়ন মায়ার্স ২১, কাইতানো ৬৩।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৬৮/১০

  • সর্বশেষ
  • জনপ্রিয়