শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতায় পেট্রোলের দাম বৃদ্ধিতে গরুর গাড়িতে চেপে প্রতিবাদ জানালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র

নুরে আলম: [২] এর আগে সাইকেল চালিয়ে, রিকশা টেনে পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে দেখা যায় তাকে।এবিপি আনন্দ

[৩] বৃহস্পতিবার বেলঘড়িয়া-রথতলা এলাকায় তিনি প্রথমে সাইকেল চালিয়ে প্রতিবাদ মিছিল করেন। তার তারপর শ্রুক্রবার (০৯ জুলাই) নামলেন গরুর গাড়ি নিয়ে। তিনি বলেছেন, যে ভাবে জ্বালানি তেলের দাম বাড়ছে তাতে আগামী দিনে মানুষকে সাইকেলে কিংবা গরুর গাড়ি করেই যাতায়াত করবে।

[৪] বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ১০০ টাকা পেট্রোলের দাম মানে বিজেপির কফিনে শেষ পেরেক পড়েছে। যে লড়াইটা শুরু হয়েছে সেটা দিল্লিতে গিয়ে থামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

[৫] এর আগে জুনে শহরের রাস্তায় রিকশা নিয়ে প্রতিবাদ করেন মদন মিত্র। তখন তিনি বলেছিলেন, একটা দল রামের নামে তলোয়ার চালিয়ে যাচ্ছে। আর তৃণমূল রিকশা টেনে নিয়ে যাচ্ছে। ভবানীপুরে নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচিও করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়