শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ১১:৩০ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে করোনার সংক্রমণ কমছে

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে আরও কমেছে করোনাভাইরাসের সংক্রমণের হার। বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪১ শতাংশ কমে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ। যা আগের দিন বুধবার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ। এর আগে গত মঙ্গলবার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ, গত সোমবার ২৯ দশমিক ০৩ শতাংশ, গত রোববার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ আর শনিবার ছিল ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

[৩] ল্যাব সূত্র জানায়, এ দিন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১০৪ জনের। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনা পাওয়া গেছে।

[৪] এদিকে, শনাক্তের হার বেড়েছে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে। রাজশাহী নগরীতে সকাল ১০টা থেকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট ও লক্ষ্মীপুর মিন্টু চত্বরসহ নগরীর ১০টি স্পটে ও ভ্রাম্যমাণ ভাবে এই টেস্ট করা হয়। ১০টি পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি সংক্রামণ পাওয়া গেছে সাহেববাজার জিরোপয়েন্টে। এখানে ১০০ জনের পরীক্ষায় ২২ জনের করোনা ধরা পড়েছে। ভদ্রা মোড় এলাকায় ১০০ জনের পরীক্ষায় ধরা পড়েছে ১৭ জনের। বৃহস্পতিবার নগরীর ১০টি স্থানে ৭৯৬ জনের করোনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়। যা শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

[৫] উল্লেখ্য, ঈদের পর থেকে রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকে। এ অবস্থায় গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে সেটি দুই দফা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়। এর পর ১ জুলাই থেকে নতুন করে সরকারি ঘোষিত দুই সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়