শিরোনাম
◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের উইচ্যাট অ্যাপ থেকে মুছে ফেলা হলো বেশ কয়েকটি এলজিবিটি গ্রুপের অ্যাকাউন্ট

রাকিবুল আবির: [২] মঙ্গলবার রাতে দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বেশ কয়েকটি এলজিবিটি গ্রুপের অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। এগুলোকে দেশটির সমকামীতা নিয়ন্ত্রণের জন্য হুমকি আখ্যা দিয়েই চীনা এই সোশ্যাল মিডিয়া থেকে সমকামীদের অ্যাকাউন্ডগুলো সরিয়ে দেওয়া হলো। বিবিসি

[৩] মুছে ফেলা অ্যাকাউন্টগুলো সমকামী সম্প্রদায়ের এক ধরণের প্রচারণামূলক এবং অনলাইন সাপোর্ট হিসেবে কাজ করছিলো।

[৪] এদিকে, এসব অ্যাকাউন্ট মুছে ফেলার পক্ষে এবং বিপক্ষে মত বিনিময় এবং প্রতিক্রিয়া-পাল্টা প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে চীনা গণমাধ্যম। অনেকে এই সম্প্রদায়ের বিপক্ষে কথা বললেও সমকামী সম্প্রদায়ের পাশে থাকা চীনা নাগরিকের সংখ্যাও কম নয়।

[৫] ফুহান বিশ্ববিদ্যালয়ের জিহি সোসাইটি বলছে, আমরা আমাদের কর্মকাণ্ড থামাবো না, বরং ভালবাসার জায়গা থেকে আবার সব কিছু নতুন করে শুরু করবো।

[৬] ১৯৯৭ সালে সমকামীতাকে আইনগতভাবে অপরাধ হিসেবে বিবেচনা বাতিল করা হয় চীনে। তবে এখনো দেশটির বিভিন্ন অংশে এলজিবিটি সম্প্রদায় বৈষম্যের শিকার হচ্ছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

 

  • সর্বশেষ