শিরোনাম
◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেজগাঁও গ্লোব বায়োটেক কার্যালয়ের স্টোরে অগ্নিকাণ্ড

সুজন কৈরী ও শরীফ শাওন: [২] বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কলনী বাজারে অবস্থিত গ্লোব বায়োটেক লিমিটেডের কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৩] তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মাহামুদুল জানান, স্টেশনের পাশে হওয়ার আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আগুনের চেয়ে ধোঁয়া বেশি ছিলো। ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ধোঁয়া বের করতে বেগ পেতে হয়েছে। আগুণ নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, তবে প্রাথমিক তদন্ত করা হবে।

[৪] গ্লোব বায়োটেকের ব্যবস্থাপক ড. মহিউদ্দিন জানান, প্রাথমিক ক্ষয়ক্ষতির বিষয়ে জানা নেই। পরবর্তীতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. হারুনর রশীদ এ বিষয়ে জানাবেন।

[৫] স্থানীয় ও গ্লোব বায়োটেক সূত্রে জানা যায়, ফ্লোরটিতে বিস্কুট ও সফট ড্রিংকস্ এর গোডাউন রয়েছে। সেখানে কোম্পানিটির প্রয়োজনীয় কাগজপত্রও ছিলো। অপর এক সূত্র জানায়, পাশে থাকা ফটোকপি মেশিন থেকে আগুণের সূত্রপাত হতে পারে। এছাড়াও একটি মাত্র জেনারেটর থাকায় এই অগ্নিকাণ্ড হতে পারে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়