শিরোনাম
◈ বিয়েতে গুরুত্ব হারাচ্ছে স্বর্ণ, বদলে যাচ্ছে ভালোবাসা প্রকাশের ধরনও! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মের সন্ধানে এসে ময়মনসিংহ পুলিশের খাদ্য সহায়তা পেলো নরসুন্দর

আল আমীন: [২] করোনা দূযোর্গে লকডাউনে গৃহবন্দী হয়ে পড়া নগরের নওমহল এলাকার উপেন্দ্র শীলের ছেলে সন্তোষ শীল(৫০) সেলুনে নরসুন্দরে কাজ করে। লকডাউনে সেলুন বন্ধ থাকায় শ্রমিকের কাজের সন্ধানে এদিক-সেদিক ঘুরাঘুরি করছিল।

[৩] এসময়ে পুলিশের এক সদস্যর কাছে খবর পেল জেলা পুলিশের ১০টাকায় ৫০০ টাকার খাদ্য সামগ্রী বিক্রি করছে। লাইনে দাঁড়িয়ে ১০ টাকার বিনিময়ে চাল,ডাল,তেল হলুদ, মরিচ, রশুন, পেয়াজ, লবণসহ ৮ প্রকার খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ফিরে। স্বামীর হাতে বাজার দেখে স্ত্রীর মুখে হাসি ফুঠে উঠেছে।

[৪] পুলিশের আহবান করোনা দূর্যোগে ঘরে থেকে ‘নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন’ " সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক " এই শ্লোগান কে সামনে রেখে পুলিশ সুপার আহমার উজ্জামান ১০ টাকার বিনিময়ে খাদ্য সামগ্রী বিক্রির উদ্যোগ নেন। কেউ যেন লজ্জাবোধ না করে এখানে যেকোন শ্রেণী-পেশার মানুষ খাদ্য সামগ্রী ক্রয় করতে পারে।

[৫] খাদ্যসামগ্রী বিক্রির ২য় দিন বৃহস্পতিবার ৮ জুলাই সকালে নগরীর মুকুল নিকেতন স্কুলে দেড়শতাধিক প্যাকেট বিক্রি করা হয়েছে।

[৬] এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, আলাউদ্দিন, ফালগুনী নন্দী, জেলা ডিবি'র ওসি শাহ কামাল আকন্দ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়