শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ১২:০৫ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ১২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন: লোহাগাড়ায় ২ শতাধিক মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

আব্দুল করিম: [২] করোনার সংক্রমণ রোধে সরকার নির্ধারিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় গত এক সপ্তাহে চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬ মামলায় ১ লাখ ১৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে লোহাগাড়া উপজেলার প্রশাসন।

[৩] বৃহস্পতিবার (১ জুলাই) প্রথম দিন থেকে আজ সপ্তমদিন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করায় হয়। উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নের মাঠে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।

[৪] অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের আলিকদম ২৭ বীরের ক্যাপ্টেন মো. যাযাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব জিতু জানান, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা, মাস্ক পরিধান না করা, মোটরসাইকেলে দুইজন আরোহনসহ বিধি-নিষেধ অমান্য করায় জরিমানা করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়