শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দালাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি

সুমাইয়া ঐশী: [২] ভারতে নির্বাসিত দালাই লামা সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি চীন। তারপরও প্রতিবছরই দালাই লামার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান মোদি। তবে গত বছর লাদাখ নিয়ে চীন ও ভারতের মধ্যকার দ্বন্দ্বের কারণে দালাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকেন এই নেতা। মঙ্গলবার সেই নিরবতা ভেঙে আবারো দালাই লামার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন নরেন্দ্র মোদি। এনডিটিভি

[৩] মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে দালাই লামাকে ট্যাগ করে টুইট করেন মোদি। দালাই লামার সঙ্গে ফোনে তার কথা হয়েছে বলেও জানান মোদি। লেখেন, ৮৬তম জন্মদিনের শুভেচ্ছা দালাই লামা। তিনি দীর্ঘজীবি হোন এবং সুস্থ থাকুন, এটিই প্রার্থনা করি।

[৪] মোদির এই টুইটের পর ভারতের রাজনৈতিক দল এআইএমআইএমের নেতা আসাদুদ্দীন ওয়েশি মোদির প্রশংসা করেন। মোদির টুইটটি রিটুইট করে ওয়েশি বলেন, যদি আপনি দালাই লামার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতেন, তার মাধ্যমে চীনকে আরো শক্ত বার্তা দেওয়া যেতো।

  • সর্বশেষ