শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেলো রাশিয়ায় নিখোঁজ হওয়া বিমান এএন-২৬ কে,আশঙ্কা, ঐ বিমানের ২৮ জনের মধ্যে বেঁচে নেই কেউ

সুমাইয়া ঐশী: [২] মঙ্গলবার রাশিয়ার পানালা বিমানবন্দরে অবতরণের আগে কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। এরপর খোঁজাখুঁজি শুরু হলে এটিকে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে কামচাটকা দ্বীপের পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায়। দ্য মস্কো টাইমস

[৩] সংশ্লিষ্টরা বলছেন, পানালা বিমানবন্দর থেকে ৯ কিলোমিটার দূরত্বেই বিমানটি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারায়। এর ঠিক ১০ মিনিট পরই ঐ বিমানবন্দরে এটির অবতরণের কথা ছিলো। অবতরণের সময় একটি পাথরে আঘাত লেগে বিমানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। এনিয়ে বিস্তারিত জানানো হবে বুধবার। আল জাজিরা

[৪] ঐ বিমানে একজন শিশুসহ ২২ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। তবে এই দুর্ঘটনায় তাদের মধ্যে ২৮ জনের মধ্যে কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

[৫] বিবিসি বলছে, এর আগে রাশিয়ায় বিমানের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তা কাটিয়ে উঠেছে দেশটি। তবুও সম্প্রতি কয়েক বছর ধরে বড় বড় বিমান দুর্ঘটনার শিকার হয়েছে রাশিয়া। ২০১৯ সালের মে মাসে মস্কোতে এমনই একটি ঘটনায় মারা যান ৪১ জন। এর আগের বছরও মস্কো বিমান বন্দর থেকে টেকঅফের পর বিধ্বস্ত হয় একটি বিমান। ঐ ঘটনায় প্রাণ হারান ৭১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়