শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার বিচ্ছেদ নিয়ে যা বললেন আমির খানের কন্যা ইরা

বিনোদন ডেস্ক: গত শনিবার দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। আমির খানের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ এটি। কিরণের সঙ্গে ডিভোর্স নিয়ে তার প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দুই সন্তান ইরা ও জুনাইদ খান চুপ ছিলেন।

তবে সোশ্যাল মিডিয়ায় আমির-কিরণ বিচ্ছেদের খবর জানার পর সবাই আশা করেছিলেন, মুখ খুলবেন তারা। রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে অবশেষে প্রতিক্রিয়া জানালেন আমিরকন্যা ইরা খান। তির্যক মন্তব্য তিনি ছুড়ে দিয়েছেন বাবার অনুরাগী এবং নেটিজেনদের উদ্দেশে।

ইরার মন্তব্য— ‘আগামীকালের পর্যালোচনা কী?’ মন্তব্য স্পষ্ট বলে দিচ্ছে, মিস্টার পারফেকশনিস্টের বিচ্ছেদ নিয়ে যেভাবে সবাই সরব, যেভাবে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে অভিনেতার নাম যুক্ত করা হচ্ছে, তাতে ইরা বেশ বিরক্ত।

পরের মন্তব্যে ইরা জানতে চেয়েছেন, ‘এটি কি হতে যাচ্ছে?’ সঙ্গে পেস্ট্রির ছবিও দিয়েছেন তিনি। যেন বোঝাতে চেয়েছেন, মুখরোচক খাবারের মতোই সবাই উপভোগ করছেন তার বাবার বিচ্ছেদের খবর। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়