শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯ জন, সর্বোচ্চ শনাক্ত ৬৬২

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৩১ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৬৬২ জন।

এটিই চট্টগ্রামে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৫৮৯ জনে।

মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষায় ৬৬২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৪৯ ও উপজেলার ২১৩ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৪৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৬ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৪৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে সাতজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩০ জন, অ্যান্টিজেন টেস্টে ১২৫ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়