শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ১১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

মিনহাজুল আবেদীন: [২] নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে পণ্য পৌছে দিতে আবারো ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশে ৪৫০টি ট্রাকে করে কম দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছে। এই কার্যক্রম চলবে ২৯শে জুলাই পর্যন্ত।

[৩] সরেজমিনে ঘুরে দেখা যায়, লকডাউনের কারণে পুরা ঢাকা শহর প্রায় ফাঁকা, রাস্তায় মানুষ ও যানবাহন অনেক কম। বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে টিসিবির সব পণ্য। নিম্ন আয়ের মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে ভিড় জমিয়েছে। বিক্রয়কারী এবং ক্রেতাসহ অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্বও মানছেন না ক্রেতা-বিক্রেতা কেউই।

[৪] এই বিষয়ে দৈনিক আমাদের নতুনসময়কে দেয়া সাক্ষাৎকারে টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির বলেন, টিসিবির পণ্য বিক্রির ক্ষেত্রে প্রত্যেকটা জেলায় ডিলারকে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করার জন্য চক দিয়ে দাগ দেয়ার নির্দেশনা দেয়া আছে। বিক্রয়কারীরা নিজেরা মাস্ক পরিধান করবে, কেউ মাস্ক না পরলে তাদের কাছে পণ্য বিক্রি করবে না।

[৫] তিনি আরও বলেন, জনগণকে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও তারা সেটি মানে না। ভ্রাম্যমাণ টিম মানুষকে আলাদাভাবে দাঁড় করিয়ে দিলেও পাঁচ মিনিট পরেই আবার সেটা আগের অবস্থায় ফিরে যায়, বিশেষ করে মহিলারা। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার জন্য প্রত্যেকটা থানায় ও ডিএমপির নিকট সহযোগিতার জন্য চিঠি দেয়া হয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়