শিরোনাম
◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্স ও ব্রাজিলের সঙ্গে করা চুক্তি নিয়ে জোড়া দুর্নীতির অভিযোগে বিপাকে মোদি সরকার

সুমাইয়া ঐশী: [২] ৩৬টি রাফাল যুদ্ধবিমান ৫৯ হাজার কোটি রুপি দিয়ে কেনা নিয়ে মোদি সরকারের সঙ্গে ফ্রান্সের একটি চুক্তি হয়। সেই চুক্তিতে দুর্নীতি ও ঘুষের অভিযোগ ওঠায় ফ্রান্সে বিভাগীয় পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে ব্রাজিলে করোনার টিকা কোভ্যাক্সিন অনুমোদন পাওয়ার আগেই ভারতের সঙ্গে ৩০ কোটি ডলারের একটি চুক্তির তথ্যও উঠে এসেছে। এনিয়ে সেই দেশেও শুরু হয়েছে তদন্ত। এনিয়ে অস্বস্তিতে আছে মোদি সরকার। আনন্দবাজার

[৩] এবিষয়টিকে মোদি সরকারের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিরোধীদল কংগ্রেস। দুটি বিষয় নিয়ে মোদি সরকারের সম্পূর্ণভাবে চুপ করে যাওয়া ভালো চোখে দেখছে না তারা। ভারতেও এনিয়ে তদন্ত কেনো হচ্ছে না এনিয়ে জোর প্রশ্ন বিরোধীদলের।

[৪] এনিয়ে রোববার কংগ্রেস এবং সিপিএম রাফাল চুক্তি নিয়ে তদন্তের দাবি জানায়। এরে আগে এই মামলা দেশটির সর্বোচ্চ আদালতে উঠলেও
তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ এনিয়ে তদন্তের নির্দেশ দেননি। অবসরের পর তাকেই রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে বিজেপি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধীও। এই চুক্তির বিরুদ্ধে তদন্তের নির্দেশ না দেওয়ার পেছনে কী কারণ থাকতে পারে তার ইঙ্গিতও দেন তিনি। তবে এখনো এদুটি বিষয় নিয়েই মুখে কুলুপ বিজেপির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়