শিরোনাম
◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান 

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লিতে বাড়ছে দাবদাহ, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে

সাকিবুল আলম : [২] ভারতের আবহাওয়া অধিদপ্তর বলেছে, দিল্লিতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে বলা হয়, শহরের কিছু অংশে বজ্রপাতসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনডিটিভি

[৩] আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, দক্ষিণ পশ্চিম দিল্লি, ফারুখনগর, বিওয়ানি, চারকি-দাদরি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

[৪] সোমবার সকালে দিল্লির বাতাসের মান ছিলো স্বাভাবিক। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯.৩০টায় বায়ুমণ্ডলের কোয়ালিটি ইনডেক্স ছিলো ১৩৭।

[৫] বায়ুমণ্ডলের কোয়ালিটি ইনডেক্স শূন্য থেকে ৫০ সীমারেখাকে ভালো, ৫১ থেকে ১০০ সন্তোষজনক, ১০১ থেকে ২০০ মাঝারি, ২০১ থেকে ৩০০ খারাপ এবং ৩০১ থেকে ৪০০ খুবই খারাপ বলে বিবেচনা করা হয়। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়