শিরোনাম
◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ১২:১৯ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টেডিয়াম নেই, পিচ স্লো, ওমান কি আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে যোগ্য?

স্পোর্টস ডেস্ক : [২] করোনার জেরে ভারতের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে। ক্রিকেটের যে কোনও বড় টুর্নামেন্ট করার জন্য একেবারে উপযুক্ত জায়গা সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ওমানে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ করার মতো পরিকাঠামো রয়েছে?

[৩] ওমান ক্রিকেট বোর্ডের সচিব মধু জেসরানি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, তাদের কোনও ক্রিকেট স্টেডিয়াম নেই। শুধু দু’টি মাঠ রয়েছে। বিশ্বকাপ আয়োজন করার মতো পরিকাঠামোও নেই। তাদের মাঠের পিচ স্লো এবং স্পিনাররা এতে সুবিধে পাবে। এখানেই প্রশ্ন উঠেছে, তা হলে এমন জায়গায় কেন বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে।

[৪] মধু জেসরানির নিজেই বলেছেন, আমাদের এখানকার পিচে স্পিনাররাই সুবিধে পাবে। আমাদের কোনও স্টেডিয়াম নেই। শুধু দু’টো মাঠ রয়েছে। আর একটা মাঠের সঙ্গে দু’টো ড্রেসিংরুম রয়েছে। অন্য মাঠে এখনও কাজ চলছে। এর পাশাপাশি ফ্লাডলাইটও খুব ভাল মানের নয়। আমাদের লাইটের ব্যবস্থা আরও ভাল করতে হবে।

[৫] এর সঙ্গেই ওমান ক্রিকেট বোর্ডের সচিব যোগ করেছেন, স্কোরবোর্ডগুলো ছোট। এবং সেগুলো পাল্টানো দরকার। এবং লাইভ টিসি স্ক্রিনও প্রয়োজন। ওমানে এই প্রথম কোনও বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হতে চলেছে। মধু জেসরানি নিজেই জানিয়েছেন, আগামী সপ্তাহে বিসিসিআই এবং আইসিসির একটি টিম ওমানে যাবে। প্রস্তুতি কী রকম চলছে, তা খুঁটিয়ে দেখার জন্য। - ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ